হরমুজের জাহাজে ড্রোন হামলার পর ২য় দিনের মতো ইরানে যুক্তরাষ্ট্রের হামলা
- আপডেট সময় : ০২:৫৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ১৫৩০ বার পড়া হয়েছে
হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার পর টানা দ্বিতীয় দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সিরিক শহর, বন্দর-ই-লেঙ্গেহ এবং কেশম দ্বীপে বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। জবাবে উপসাগরীয় দেশের মার্কিন একাধিক স্থাপনায় পাল্টা ড্রোন ও মিসাইল ছোড়ার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় কয়েক ঘণ্টার মাথায় টানা দ্বিতীয় দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সপ্তাহ দুয়েক আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারকে সইয়ের পর এটিই দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সবচেয়ে বড় ঘটনা। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, শনিবার ভোরে পানামার পতাকাবাহী একটি ট্যাংকারে ড্রোন হামলা চালায় ইরান। এরপর তারা পাল্টা হামলা চালিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রে হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে মার্কিন স্থাপনায় পাল্টা করে হামলার দাবি করেছে আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ ও তাসনিম নিউজ এজেন্সি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের আইআরজিসি একটি বিবৃতি প্রকাশ করেছে, যেখানে কুয়েত ও বাহরাইনে হামলার বিষয়টি নিশ্চিত করার দাবি করা হয়েছে।

























