সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আবদুল মজিদ মন্ডলের মরদেহ এনায়েতপুরের নিজ গ্রামে দাফন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
- / ১৭০১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আবদুল মজিদ মন্ডলের মরদেহ এনায়েতপুরের নিজ গ্রামে দাফন করা হয়েছে।
এর আগে শুক্রবার বিকেলের দিকে নিজ প্রতিষ্ঠিত রুপনাই মাদরাসা ও ঈগগাহ মাঠে মন্ডল গ্রুপের চেয়ারম্যান আব্দুল মজিদের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। স্বজনরা জানায়, বৃহস্পতিবার রাত ১১ টার দিকে স্বাসকষ্ট জনিত কারণে ঢাকার উত্তরার নিজ বাসা থেকে স্কয়ার হাসপাতালে নেয়ার পথে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



























