সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০০:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / ১৭১০ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ গুলিতে দুই বাংলাদেশী আহত হয়েছেন। মঙ্গলবার রাত ২টার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিতে আহত দুজন হলেন কালিগঞ্জ উপজেলার মো. মহিউদ্দিন ও মো. শাহীন । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ওই দুই ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যান। পরে কলকাতার হাওড়া হয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থান করে রাজমিস্ত্রি হিসেবে কাজ করেন। এরপর মঙ্গলবার তারা অবৈধভাবে দেশে ফেরার চেষ্টা করেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, বসন্তপুর সীমান্তসংলগ্ন বাশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে দুই জনই গুরুতর আহত হন। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


























