সাতক্ষীরায় ঠান্ডা ও গরমে বাড়ছে শিশু ডায়রিয়া
- আপডেট সময় : ১২:৩২:১৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ১৫৩০ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় ঠান্ডা ও গরমে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু ডায়রিয়া রোগী। প্রতিদিন সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা। পর্যাপ্ত শয্যা না থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সাতক্ষীরা সদর হাসপাতাল। এই মেডিকেল কলেজ হাসপাতাল ও শিশু হাসপাতালের তথ্য অনুযায়ী, গত দুই মাসে দিনে প্রায় ২ হাজার ডায়রিয়ায় আক্রান্ত শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এছাড়া, প্রতিদিন বিপুল সংখ্যক শিশু বহির্বিভাগেও চিকিৎসা নিচ্ছে। শিশু ডায়রিয়া ওয়ার্ডে পর্যাপ্ত শয্যা না থাকায় ব্যহত হচ্ছে চিকিৎসা সেবা।
চিকিৎসকরা জানান, ঠান্ডা ও হঠাৎ গরমের শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়ায়।
সরকারি ভাষ্য, হাসপাতালে গুলোতে রয়েছে শিশুদের পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা।
গরমে প্রতিদিন জেলার হাসপাতাল গুলোতে আক্রান্ত শিশুর ভিড় বাড়ছে। এমন বাস্তবতায় মায়ের দুধের পাশাপাশি শিশুদের খাওয়ার স্যালাইন দেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা

























