সততা থাকলে উন্নয়ন আরও বেগবান হবে : চিফ হুইপ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ১৭০৫ বার পড়া হয়েছে
গণতান্ত্রিক অবকাঠামো গড়ে তোলার জন্য এমপিদের সহযোগীদের সৎ থেকে পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। মঙ্গলবার সকালে রাজধানী খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউট-এ সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীদের ওরিয়েন্টেশন প্রোগামে একথা তিনি।
এসময় আসন্ন বাজেটে মাথায় রেখে দেশের রেভিনিউ ও ডেভলপমেন্ট সেক্টরে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে কীভাবে সমৃদ্ধ করা যায় সেই বিষয়ে নির্দেশনা দেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। অদৃশ্য এক বাঁধা কারনে এখনো সমাজ ব্যবস্থা ভঙ্গুর অবস্থা রয়েছে। দেশের মানুষকে স্বাবলম্বী করার প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে কাজ করার আহ্বান জানান।

























