০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:১৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / ১৫৩৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধি লঙ্ঘন, হট্টগোল ও পাল্টাপাল্টি অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদ সদস্যদের মধ্যে অসহিষ্ণুতা ও একে অপরের বক্তব্যে বাধা দেওয়ার প্রবণতা চলতে থাকলে সংসদের ভবিষ্যৎ মারাত্মক হুমকির মুখে পড়বে বলে সতর্ক করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে সংসদ সদস্যদের মধ্যে তীব্র হট্টগোল ও বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকারকে একাধিকবার হস্তক্ষেপ করতে হয়।

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী শুরু থেকেই বিরোধীদের তুচ্ছতাচ্ছিল্য করে অসংসদীয় মনোভাব দেখিয়ে আসছেন। সংসদকে শ্রেণিকক্ষের মতো ব্যবহার করা হচ্ছে দাবি করে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ এবং অসংসদীয় মন্তব্য কার্যপ্রণালী থেকে বাদ দেওয়ার দাবি জানান।

পরে স্পিকার বলেন, সরকারের ভুল-ত্রুটি তুলে ধরার পূর্ণ স্বাধীনতা বিরোধী দলের রয়েছে। তবে কোনো মন্ত্রীকে বক্তব্য শেষ করতে না দিয়ে সমস্বরে চেঁচামেচি করা সুস্থ সংসদীয় রীতি নয়। গণতন্ত্রকে কার্যকর রাখতে সব সদস্যকে কার্যপ্রণালী বিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

নিজের দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতার কথা তুলে ধরে স্পিকার অতীতের তিক্ত ঘটনার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, পরমতসহিষ্ণুতা ছাড়া সংসদীয় গণতন্ত্র সফল হতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে কোনো অসংসদীয় শব্দ থাকলে তা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।

এদিকে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে প্রবীণ সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী তার বাজেট বক্তৃতার কিছু অংশ এক্সপাঞ্জ করায় ক্ষোভ প্রকাশ করেন। তার দাড়ি ও ধর্মীয় বিশ্বাস নিয়ে কটাক্ষ করা হয়েছে অভিযোগ করে তিনি বিষয়টির সুরাহা ও বিচার দাবি করেন।

সবশেষে স্পিকার বলেন, সংসদ সদস্যরা যেভাবে একে অপরের বক্তব্যে বাধা দিচ্ছেন, তা অত্যন্ত দুঃখজনক। স্পিকারের নির্দেশনা না মানলে সংসদ দীর্ঘদিন সচল রাখা সম্ভব নয়। পরিস্থিতিতে হতাশা প্রকাশ করে সব পক্ষকে ধৈর্য ও সহনশীলতা দেখানোর আহ্বান জানান তিনি। পরে আসরের নামাজের জন্য অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

আপডেট সময় : ০৬:১৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬