শুক্কুরকে অধিনায়ক করে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টির দল ঘোষণা
- আপডেট সময় : ০৫:৪৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইরফান শুক্কুরকে অধিনায়ক করে সাজানো হয়েছে দলটি।
আগামী ১৪ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ এইচপি দল। পুরো টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ডারউইনে। আগামী ২১ আগস্ট শুরু হবে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ।
ঘোষিত দলে রয়েছেন অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান। এ ছাড়া শামীম হোসেন পাটোয়ারী, রিপন মণ্ডল, মৃত্যুঞ্জয় চৌধুরী ও জিসান আলমের মতো তরুণ ক্রিকেটাররাও আছেন।
টুর্নামেন্টে বাংলাদেশের পাশাপাশি অংশ নেবে নেপাল জাতীয় দল ও নিউজিল্যান্ড ‘এ’ দল। এছাড়া বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হ্যারিকেন্স, ক্রিকেট ভিক্টোরিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং স্বাগতিক নর্দান টেরিটরি স্ট্রাইকের একাডেমি দল অংশ নেবে।
বাংলাদেশ এইচপি স্কোয়াড
ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, জিসান আলম, এস এম মেহেরোব হাসান, সামিউন বসির রাতুল, সাব্বির রহমান, রোহানাত দৌল্লাহ বর্ষণ, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আবদুল গাফফার সাকলাইন, রিপন মণ্ডল, মো. রুবেল, আবু হায়দার রনি, শামীম হোসেন পাটোয়ারী ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।
























