লালমনিরহাট সীমান্তে বিশেষ সতর্ক অবস্থানে বিজিবি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি ব্যাটালিয়ন বিশেষ সতর্ক অবস্থানে আছে। মাদক, চোরাচালান ও মানবপাচার রোধের পাশাপাশি কোরবানির ঈদকে সামনে রেখে গরু চোরাচালান ঠেকাতে টহল জোরদার করা হয়েছে।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ ঠেকাতে বাড়তি তৎপর রয়েছে বিজিবি, জানিয়েছেন ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। তিনি বলেন, আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে ওঠা গরু চোরাচালান চক্রকে রুখতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি দুর্গম পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে সদস্য সংখ্যা। এমনকি সীমান্তবর্তী গ্রামগুলোতে মাইকিং করে স্থানীয় বাসিন্দাদেরও সজাগ থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

























