রাজপথ নিয়ন্ত্রণে আজ থেকেই মাঠে নামছে আওয়ামী লীগ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
- / ১৮৭৫ বার পড়া হয়েছে
রাজপথ নিয়ন্ত্রণে আজ থেকেই মাঠে নামছে আওয়ামী লীগ। ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ সামনে রেখে আজ থেকেই ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল নিয়ে রাজপথে থাকবে ক্ষমতাসীন দল।
আজ ও কাল রাজধানীর প্রতিটি থানা-ওয়ার্ডে মিছিল করবে তারা। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের প্রতিটি থানা-ওয়ার্ডে এ বিষয়ে নির্দেশনা পৌঁছে গেছে। পাড়া-মহল্লাসহ মোড়ে মোড়ে সতর্ক পাহারায় থাকবে দলটি। সতর্ক অবস্থান ও নজরদারি থাকবে রাজধানীর প্রবেশপথগুলোতেও। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাদের সাথে মতবিনিময় সভায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২৮ অক্টোবর সমাবেশে আক্রমণের শিকার হলে পাল্টা আক্রমণ করা হবে। এদিকে, সেদিন সমাবেশের জন্য আওয়ামী লীগের কাছে বিকল্প আরও দুটি স্থানের নাম চেয়েছে ডিএমপি।

























