রাজধানীতে প্রতিটি বাসায় সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ
- আপডেট সময় : ০৩:৩২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / ১৫২৪ বার পড়া হয়েছে
রাজধানীতে বিদ্যুতের ওপর চাপ কমাতে প্রতিটি বাসায় সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
মন্ত্রী বলেন, বিদ্যুতের বিকল্প ব্যাকআপ হিসেবে সোলার পাওয়ারকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে আগামী জুন মাসের মধ্যেই নতুন নীতিমালা প্রণয়ন করা হবে। তিনি বলেন, সঠিক নেতৃত্বের অভাবে দেশে এখন পর্যন্ত সৌরশক্তিকে সেভাবে কাজে লাগানো সম্ভব হয়নি। তবে বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সোলার এবং উইন্ড এনার্জিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মন্ত্রী আরও নিশ্চিত করেন যে, বর্তমান পরিস্থিতিতে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। মেলায় আসা দেশি-বিদেশি উদ্যোক্তাদের আধুনিক জ্বালানি প্রযুক্তি আমদানিতে উৎসাহিত করার পাশাপাশি গ্রাহক পর্যায়ে সোলার সিস্টেম ছড়িয়ে দেওয়াই এখন সরকারের মূল লক্ষ্য।
























