০৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

পতিত ফ্যাসিস্টকে রাজনীতির সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:০০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / ১৫১২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের জনগণ পতিত ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তিকে আবার রাজনীতি করার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বোমাবাজি, সন্ত্রাস ও ভীতি প্রদর্শনের মাধ্যমে দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা জনগণ মেনে নেবে না। ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঝিনাইদহ সাংবাদিক ফোরামের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সন্ত্রাসের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ

আইনমন্ত্রী বলেন, যারা বোমাবাজি, সন্ত্রাস ও ভীতি প্রদর্শনের মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়, জনগণ ইতোমধ্যে তাদের প্রত্যাখ্যান করেছে। দেশের মানুষ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে এ দেশের মাটিতে রাজনীতি কিংবা সন্ত্রাস করার সুযোগ দেবে না।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় জনগণ সচেতন।

বিচারবহির্ভূত হত্যা ও গুমের পথে যায়নি সরকার

বর্তমান সরকারের গত ৯ মাসের কার্যক্রম তুলে ধরে আইনমন্ত্রী বলেন, এ সময়ে সরকার কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যা বা গুমের পথে হাঁটেনি। পাশাপাশি পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা করার সংস্কৃতি থেকেও বেরিয়ে এসেছে।

তিনি বলেন, সরকার সঠিক আইনি প্রক্রিয়া অনুসরণ করেই দেশ পরিচালনা করছে। আইনের শাসন প্রতিষ্ঠা এবং নাগরিকদের অধিকার নিশ্চিত করার বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।

অপসাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান

এ সময় সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষার ওপর গুরুত্ব দেন আইনমন্ত্রী। তিনি বলেন, জনগণের সঠিক তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

একই সঙ্গে অপসাংবাদিকতার বিরুদ্ধে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। সাংবাদিকতার নীতি, পেশাগত সততা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ পরিবেশনের ওপরও গুরুত্বারোপ করেন আইনমন্ত্রী।

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ সভায় ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পতিত ফ্যাসিস্টকে রাজনীতির সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

আপডেট সময় : ০৩:০০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬