যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির ডিএনএ উদ্ধার
- আপডেট সময় : ০৬:২০:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ১৮৯৬ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির ডিএনএ উদ্ধার করেছে পুলিশ। প্রধান অভিযুক্ত হিশাম সালেহ আবুগারবেইয়ের বাসায় তল্লাশি চালিয়ে ডিএনএ’র আলামত উদ্ধার করা হয়।
এদিকে, বৃষ্টির মর্মান্তিক হত্যাকাণ্ডে শোকের ছায়া নেমে এসেছে তার এলাকার পরিবার ও স্বজনদের মাঝে। বিচারের পাশাপাশি দ্রুত মরদেহ উদ্ধার করে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা। ফ্লোরিডা অঙ্গরাজ্যের আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া আলামতের ভিত্তিতেই বৃষ্টির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এখনও তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। এ লক্ষ্যে জোর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, বৃষ্টির মৃত্যুর ঘটনায় এলাকাবাসী ও স্বজনদের মধ্যে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে। হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি দ্রুত মরদেহ উদ্ধার করে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা। বৃষ্টির বোন বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে হবে, পাশাপাশি এই ঘটনার বিচার চাই।



























