ময়মনসিংহের কৃষক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড ও ৩ জনের যাবজ্জীবন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলপুরে কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় তিনজনের মৃত্যুদন্ড ও তিনজনের যাবজ্জীবন দিয়েছেন আদালত। দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় দেন।
মামলা বিবরণী থেকে জানা যায়, ২০১৪ সালের ১৮ জানুয়ারী জমি সংক্রান্ত বিরোধের জেরে আশ্রাব আলীকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করে সোহরাব আলী ও তার সঙ্গীরা। এঘটনায় নিহতের ছেলে জুলহাস উদ্দিন ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ চার্জশীট দাখিল করলে সাক্ষী প্রমান বিশ্লেষন করে আদালত নূর হোসেন, সহিদুল ও উজ্জ্বল মিয়াকে মৃত্যুদন্ড, সেই সাথে প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং সোহরাব আলী, স্বরূপা খাতুন ও রেহানা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
























