মাইকেল জ্যাকসনের স্মৃতি নিলামে
- আপডেট সময় : ১২:১৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
পপ সংগীতের ইতিহাসে যার নাম আজও কিংবদন্তি মাইকেল জ্যাকসন। এবার তার ব্যবহৃত স্মারক ও সংগ্রহযোগ্য সামগ্রী
নিলামে উঠছে ফ্রান্সে।
নিলামে থাকছে মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত ব্যবহার্য কিছু জিনিস,মঞ্চ পরিবেশনার পোশাক, স্বাক্ষরযুক্ত সামগ্রী এবং সংগ্রাহকদের কাছে মূল্যবান নানা স্মারক। যা ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
রয়টার্সের ফুটেজে দেখা যায়,প্রদর্শনের জন্য সাজিয়ে রাখা হয়েছে তার পোশাক, টুপি, গ্লাভসসহ নানা সামগ্রী।ভক্ত ও সংগ্রাহকরা ঘনিষ্ঠভাবে দেখে নিচ্ছেন কিংবদন্তির স্মৃতিচিহ্নগুলো।
বিশেষজ্ঞদের মতে, এগুলো শুধু নিলামের বস্তু নয়.বরং সংগীত এবং ইতিহাসের অংশ। কারণ মাইকেল জ্যাকসনের পোশাক, স্টাইল এবং পারফরম্যান্স বিশ্ব সংস্কৃতিতে আলাদা ছাপ রেখে গেছে।
বিশ্বজুড়ে তার কোটি ভক্তের কাছে এ ধরনের সামগ্রী আবেগেরও বিষয়। অনেকে মনে করেন, এগুলো সংগ্রহ করা মানে
একজন কিংবদন্তিকেই যেন কাছে রাখা।
বছর পেরিয়ে গেলেও মাইকেল জ্যাকসনের জাদু কমেনি একটুও। ফ্রান্সের এই নিলাম আবারও মনে করিয়ে দিল তারকা চলে গেলেও কিংবদন্তির স্মৃতি কখনো ম্লান হয় না।

























