মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
- / ১৭০৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের সদর উপজেলার চর সিরতা নয়াপাড়া গ্রামে মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সম্প্রতি স্থানীয় একটি মসজিদ কমিটি ও মসজিদের জমি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে প্রতিপক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে রফিকুল ইসলামের উপর হামলা চালায়। এসময় তার ভাই সফিকুল ইসলাম এগিয়ে গেলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রফিকুল মারা যায়। শফিকুলের অবস্থাও আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। গেল রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, এ ঘটনায় এখনো মামলা হয়নি। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।



























