ভেড়ামারা পৌরসভার নির্বাচনী প্রচারণায় নৌকা এবং মশাল প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ
- আপডেট সময় : ০১:২১:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
- / ১৬৭২ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার নির্বাচনী প্রচারণায় নৌকা এবং মশাল প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।এসময় ৩টি মোটরসাইকেল এবং নৌকা প্রতীকের অফিস ভাংচুরের অভিযোগ উঠেছে।
উভয়পক্ষের ৭ জন গুরুতর অবস্থায় বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। হামলার পর মশাল প্রতীকের সমর্থকরা লাঠি নিয়ে মিছিল বের করলে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং রেবের টহল জোরদার করা হয়েছে। রোববার সন্ধ্যায় সংঘর্ষের পর থেকে মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। রোববার সন্ধ্যায় জাসদের মনোনীয় মেয়র প্রার্থী সঙ্গে নৌকা সমর্থিত প্রার্থীদের বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। যুবলীগ নেতা মানিক মিয়া, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আনছার আলীসহ ৭ জন গুরুতর আহত হয়। এর পর ভাংচুর করা হয় নৌকা প্রতীকের অফিস ও ৩টি মোটরসাইকেল।
























