ভারত থেকে অবৈধ গবাদিপশু আমদানি ঠেকাতে পঞ্চগড় সীমান্তে বাড়তি সতর্কতা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫০:১০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ১৮৬৮ বার পড়া হয়েছে
আসছে ঈদুল আযহায় ভারত থেকে অবৈধ পথে গবাদিপশুর আমদানি ঠেকাতে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের সীমান্ত জুড়েই নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। এতে স্বস্তিতে রয়েছে জেলার খামার ও বাড়িতে গবাদিপশু লালন পালন করা চাষীরা।
স্থানীয় খামারিরা বলছেন, ঈদুল আযহাকে কেন্দ্র করে তারা প্রতিবছরই সনাতন পদ্ধতিতে গরু মোটা তাজাকরণ করে বাড়তি লাভের স্বপ্ন দেখলেও প্রতিবেশি দেশ থেকে অবৈধ পথে গরু প্রবেশ করায় তারা বরাবরই ক্ষতিগ্রস্ত হয়। ভারতীয় ওইসব গরু দেখতে অনেকটাই দেশীয় গরুর মতো হওয়ায় ক্রেতারা কিনে প্রতারিত হয়। এবার সীমান্ত জুড়েই বিজিবি কড়াকড়ি সতর্কতা আরোপ করায় এবার তারা রয়েছেন দারুণ স্বস্তিতে। চাহিদা ও বিক্রি দুটোই ভালো থাকায় তারাও দেখছেন লাভের মুখ। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যটালিয়নের সিইও আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানিয়েছেন, জেলার সীমান্ত জুড়েই বিজিবির স্বাভাবিক টহল চলমান রয়েছে।



























