ভাঙনের মুখে গাইবান্ধা শহর রক্ষা বাঁধ
- আপডেট সময় : ১১:৪৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / ১৭৩৮ বার পড়া হয়েছে
টানা বৃষ্টি আর নদীর তীব্র স্রোতে ভাঙনের মুখে গাইবান্ধা শহর রক্ষা বাঁধ। বিভিন্ন স্থানে ফাটল ও ধস দেখা দেয়ায় আতঙ্কে দিন কাটছে নদী-তীরবর্তী মানুষের। যেকোনো সময় শহরে পানি ঢুকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ঘাঘট নদীর তীরে গড়ে ওঠা এই শহর রক্ষা বাঁধ। যেটি দীর্ঘদিন ধরে গাইবান্ধা শহরকে বন্যার হাত থেকে রক্ষা করে আসছে। কিন্তু সাম্প্রতিক কয়েকদিনের টানা বর্ষণ আর বাড়তি স্রোতে বাঁধের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ভাঙন ও ফাটল। কোথাও মাটি সরে গিয়ে তৈরি হয়েছে গর্ত, আবার কোথাও ধসে পড়ছে বাঁধের ঢাল। এতে করে চরম ঝুঁকির মধ্যে পড়েছে আশপাশের বসতবাড়ি।
বর্ষা মৌসুমের শুরুতেই গাইবান্ধা শহর রক্ষা বাঁধের এই নাজুক অবস্থা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। বড় ধরনের দুর্যোগ এড়াতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানান স্থানীয়রা।
এদিকে ভাঙনের বিষয়টি গুরুত্ব সহকারে দেখার পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে জরুরি ব্যবস্থা নেওয়ার কথা জানান পানির উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা
ঝুঁকিপূর্ণ শহররক্ষাকারী এই বাঁধটি সমাধানে দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ এমনটি প্রত্যাশা সবার।



























