ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব
- আপডেট সময় : ০৯:০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কর শনাক্তকরণ নম্বর- টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব এসেছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে। সরকারের দাবি, করের আওতা বাড়ানো এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ। তবে প্রস্তাবিত এ সিদ্ধান্তে দুশ্চিন্তায় পড়েছেন গৃহিণী, ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষি উদ্যোক্তা ও স্বল্প আয়ের মানুষ।
একটা সময় ব্যাংক হিসাব ছিল শুধু ব্যবসায়ী আর চাকরিজীবীদের প্রয়োজন। এখন চিত্র বদলেছে। গৃহিণী, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, শিক্ষিত তরুণ—সবাই সঞ্চয়ের জন্য ছুটছেন ব্যাংকে। কিন্তু বাজেটে ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাবে দেখা দিয়েছে নতুন প্রশ্ন। সাধারণ মানুষের একাংশ দেখছেন উল্টো চিত্র। অনেকের মতে, এতে করের আওতা বাড়লেও, কমবে ব্যাংকমুখী মানুষ।
তবে সাধারণ মানুষের আশঙ্কা, নতুন এই শর্ত ব্যাংকিং সেবাকে আরও জটিল করে তুলতে পারে। নতুন হিসাব খোলার আগ্রহ কমে যেতে পারে। নাগরিক সংগঠন- সুজনের নেতাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
করের আওতা বাড়ানো দরকার তবে নতুন নিয়ম যেন সাধারণ মানুষের হয়রানির কারণ না হয়, সেদিকে নজর রাখার দাবি সকলের।


























