বাজেটে ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে স্থিতিশীলতার দিকে নেয়ার প্রচেষ্টা : অর্থমন্ত্রী
- আপডেট সময় : ০৪:০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
বাজেটে ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতার দিকে যাওয়ার প্রচেষ্টা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে জাতীয় সংসদে মন্ত্রিপরিষদ বৈঠকে অংশ নেয়ার আগে এ কথা বলেন তিনি।
বলেন, সীমিত সম্পদের মধ্যে দেশের সকল মানুষদের স্বস্তি দিতেই এবারের বাজেট করছে সরকার।প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দিতে বিশেষ বৈঠকে বসেছে মন্ত্রিসভা। মন্ত্রিসভার অনুমোদনের পর ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সংক্রান্ত বিলে অনুমোদন সূচক সই করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর বিকাল তিনটায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি দেশের ৫৫তম, বর্তমান সরকারের চলতি মেয়াদের ও অর্থমন্ত্রীর প্রথম বাজেট। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। যা দেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেট। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। আর বাজেটে মোট ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি থাকতে পারে।

























