বাইফা অ্যাওয়ার্ডে সেরা গীতিকার ও সুরকারের পুরস্কার পেলেন মাহবুবুল খালিদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন স্বনামধন্য কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ। ‘মাগুরার ফুল‘ শিরোনামের গানটির জন্য “৫ম বাইফা অ্যাওয়ার্ড” এ সেরা গীতিকার ও সুরকারের সম্মাননা পেয়েছেন তিনি।
শুক্রবার (৮ মে, ২০২৬), বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাইফা পুরস্কারের পঞ্চম আসরের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
গত বছর মাগুরায় যৌন নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া ৮ বছর বয়সি শিশু আছিয়াকে নিয়ে লেখা হয়েছে হৃদয়স্পর্শী গান ‘মাগুরার ফুল’। গানটি রচনার পাশাপাশি সুরও করেছেন মাহবুবুল খালিদ। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।
‘মাগুরার ফুল’ গানের মাধ্যমে গীতিকার শিশু ও নারী নির্যাতনসহ যেকোনো মানুষের উপর সকল ধরনের অন্যায়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতার আহ্বান জানিয়েছেন।

























