০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে সীমান্ত ও বর্ডার হাট চালুর আলোচনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৪১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ১৫৪৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে সীমান্ত কার্যকর করা, বন্ধ থাকা বর্ডার হাট পুনরায় চালু এবং স্থলপথে সুতা আমদানির বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে প্রায় ১৩ বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য রয়েছে। চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে যেসব ক্ষেত্রে উন্নয়নের সুযোগ রয়েছে, সেসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি জানান, ল্যান্ড বর্ডারগুলো পুরোপুরি কার্যকর করা, বর্ডার হাট পুনরায় চালু করা এবং স্থলপথে সুতা আমদানি পুনরায় চালুর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া ভারতের পক্ষ থেকে সাব্রুমসহ কয়েকটি সড়ক যোগাযোগের বিষয়ও আলোচনায় এসেছে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ২০২৪ সালে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের আন্তঃবাণিজ্যে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তবে এর মধ্যেও গত বছর দুই দেশের বাণিজ্যের পরিমাণ প্রায় ১৩ বিলিয়ন ডলার ছিল। এতে বোঝা যায়, অর্থনৈতিক স্বার্থ অনেক সময় বিভিন্ন প্রতিবন্ধকতাকে অতিক্রম করে।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে অর্থনৈতিক স্বার্থকে গুরুত্ব দিতে হবে। এতে দুই দেশের জনগণ কম মূল্যে পণ্য ও সেবা পাওয়ার সুযোগ তৈরি হবে।

বাণিজ্যমন্ত্রী আরও জানান, ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশের অবকাঠামো ও ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন। এ বিষয়ে দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে একটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি বলেন, বাণিজ্যিক সম্পর্কের গতি বাড়ানো এবং নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরি করা একটি চলমান প্রক্রিয়া। ভবিষ্যতেও এ ধরনের আলোচনা অব্যাহত থাকবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে সীমান্ত ও বর্ডার হাট চালুর আলোচনা

আপডেট সময় : ১২:৪১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬