বন্যার ক্ষয়ক্ষতি যাচাই বাছাইয়ের কাজ চলছে : ত্রাণমন্ত্রী
- আপডেট সময় : ০২:২০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
বন্যার ক্ষয়ক্ষতি যাচাই বাছাইয়ের কাজ চলছে। কয়েকদিনের মধ্যে সকল প্রক্রিয়া শেষ হলে মন্ত্রণালয় থেকে বরাদ্ধের কাজ শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
চট্টগ্রামের উত্তর হালিশহরে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের একথা বলেন। এর আগে অনুষ্ঠানে তিনি বলেন, চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী ও বন্দর নগরী। পাহাড়, নদী, সমুদ্র, সমতল সমৃদ্ধ এ নগরীর খালগুলো পুনঃখনন করে পানি নিষ্কাশনের মাধ্যমে নগরবাসীকে বন্যার দুর্ভোগ থেকে পরিত্রাণ দেওয়া হবে। বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সরকার সব কার্যক্রম বাস্তবায়ন করবে বলেও জানান তিনি। এসময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, স্থানীয় সংসদ সদস্য সাঈদ আল নোমান উপস্থিত ছিলেন। পরে বাঁশখালীসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বন্যার্তদের ত্রাণ বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী।



























