পুলিশ-সাংবাদিক একসঙ্গে কাজ করার উপর গুরুত্বারোপ
- আপডেট সময় : ০৩:১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ১৫৭২ বার পড়া হয়েছে
পুলিশ ও সাংবাদিকদের কাজের ক্ষেত্র ভিন্ন হলেও দেশ ও মানুষের কল্যাণই উভয়ের অভিন্ন লক্ষ্য বলে মন্তব্য করেছেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ নিয়াজী।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, সন্ত্রাস, মাদকসহ সব ধরনের অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ কাজ করছে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা ও তথ্য আদান-প্রদান গুরুত্বপূর্ণ।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সাংবাদিকরা মাদক, ছিনতাই, চুরি, যানজট ও কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি রাতে শহরের নিরাপত্তা আরও জোরদারের দাবি জানান।
সভায় পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে অপরাধ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।






















