পটিয়ায় নিখোঁজ এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামের পটিয়ায় নিখোঁজ পাঁচ বছর বয়সী শিশু মো. জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে বাড়ির পাশের এক প্রতিবেশীর ঘরের পেছনে ময়লার ভাগাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জায়হান পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল এলাকার গ্যারেজ মালিক মো. শাহজাহানের ছেলে। দুপুরের পর থেকে সে নিখোঁজ ছিল। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জানান, আটককৃতদের মধ্যে এক কিশোরীর দেয়া তথ্যের ভিত্তিতে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই প্রতিবেশীর পরিবারের সাথে শিশুটির পরিবারের জমি সংক্রান্ত বিরোধ আছে। এর জেরে ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
























