নৌবাহিনী দেশের সার্বভৌমত্ব ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় নিরলস কাজ করছে : নৌ প্রধান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / ১৬৭২ বার পড়া হয়েছে
বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট থেকে টানা দুই বছর ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় স্থানীয় প্রশাসনকে সহায়তা, উপকূলীয় ও দুর্গম এলাকায় দায়িত্ব পালন এবং জাতীয় সংসদ নির্বাচনে সফল ভূমিকা রাখার মাধ্যমে নৌবাহিনীর সদস্যরা প্রশংসার দাবিদার। নৌবাহিনী প্রধান আজ সকালে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনীর ২০২৬ সালের প্রথম নবীন নাবিক ‘এ’ ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।




















