০৫:২০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দখল করে চলছে অবৈধ থ্রি-হুইলার ও ফিটনেসবিহীন গাড়ি

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৩:৪০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / ১৫৪৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের অর্থনৈতিক লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দখল করে নিচ্ছে অবৈধ থ্রি-হুইলার ও ফিটনেসবিহীন গাড়ি। উচ্চগতির এই মহাসড়কে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও চলছে ধীরগতির এসব যানবাহন। যে কারণে প্রতিনিয়ত ঘটছে ভয়াবহ দুর্ঘটনা, ঝরছে তাজা প্রাণ। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে থ্রি-হুইলার ও অবৈধ যানের দৌরাত্ম্য বন্ধের জোর দাবি জানিয়েছেন চালক ও যাত্রীরা। তবে হাইওয়ে প্রশাসন বলছে, অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেয়া হচ্ছে।

রাজধানী ও বন্দরনগরী চট্টগ্রামের সংযোগস্থল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মহাসড়কের কুমিল্লা অংশে প্রায়ই চোখে পড়ে রিকশা, সিএনজি, ভ্যানসহ নানা ধরনের থ্রি-হুইলার ও ফিটনেসবিহীন গাড়ি।

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও মহাসড়কের পাশের ফিডার রোডগুলো থেকে হঠাৎ করেই মূল সড়কে চলে আসে এসব ধীরগতির যানবাহন। কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দ্রুতগতির বড় গাড়ির ধাক্কায় প্রায়ই ঘটছে রক্তক্ষয়ী দুর্ঘটনা। এছাড়া মহাসড়ক সংলগ্ন পেট্রোল পাম্প ও বাজারগুলোর আশেপাশে জমজমাট থ্রি-হুইলারের স্ট্যান্ড।

এধরণের কিছু যানবাহন আবার আইন অমান্য করে চলছে উল্টো পথে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে কয়েক গুণ। যত্রতত্র পার্কিংয়ের কারণে মহাসড়কে নিয়মিত সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। ভুক্তভোগীদের অভিযোগ, হাইওয়ে পুলিশের পর্যাপ্ত তৎপরতা না থাকার কারণেই কাটছে না এই মহাসড়কের বিশৃঙ্খলা।

অবশ্য অভিযোগ অস্বীকার করে হাইওয়ে পুলিশ বলছে, মহাসড়কে থ্রি-হুইলার বন্ধে তাদের অভিযান নিয়মিত চলছে। তবে অনেক সময় উচ্ছেদ অভিযানে গেলে উল্টো আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণের ঘটনাও ঘটছে। কেবল পুলিশ নয়, পরিবহন মালিক ও শ্রমিকদেরও সচেতন হওয়ার তাগিদ কর্তৃপক্ষের।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই মরণফাঁদ থেকে মুক্তি পেতে কেবল আশ্বাস বা সচেতনতা সভা নয়, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ও স্থায়ী আইনি পদক্ষেপ দেখতে চায় সাধারণ

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দখল করে চলছে অবৈধ থ্রি-হুইলার ও ফিটনেসবিহীন গাড়ি

আপডেট সময় : ০৩:৪০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬