ঢাকার প্রত্যেক রুটে একটি কোম্পানির গণপরিবহণ পরিচালনার পরিকল্পনা সরকারের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / ২১৬৭ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকার প্রত্যেক রুটে একটি কোম্পানির মাধ্যমে গণপরিবহণ পরিচালনার পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্র মিলনায়তনে ‘বিএসআরএফ সংলাপে’ এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, প্রত্যেক রুটের বাস মালিকদের নিয়ে কোম্পানি গঠন করা হবে। নির্দিষ্ট রঙের, নির্দিষ্ট মানের এবং ফিটনেস ও যাত্রীসেবা নিশ্চিত করে বাস চালানো বাধ্যতামূলক করা হবে। এ বিষয়ে কাজ চলছে। ব্যানার, ফেস্টুন, পোস্টারে রাজধানী দূষণ হচ্ছে, সৌন্দর্য্য নষ্ট হয়। এ সমস্যা সমাধানে সবার সহযোগিতাও চেয়েছেন তিনি।

























