০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ১৫৩৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ ও গুঁড়িয়ে দেওয়ার অভিযোগে ড. মুহাম্মদ ইউনূস, আসিফ নজরুল, হাসনাত আবদুল্লাহসহ ২৭ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী এ মামলার আবেদন করেন। বাদীর জবানবন্দি রেকর্ডের পর আদালত আদেশের জন্য বিষয়টি অপেক্ষমাণ রাখেন।

পরে মামলা গ্রহণের মতো পর্যাপ্ত উপাদান না পাওয়ায় আবেদনটি খারিজ করে দেন আদালত। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূস, আসিফ নজরুল, রেজওয়ানা হাসান, শফিকুল আলম, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরওয়ার ফারুকী, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাহফুজ আলম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, সামান্তা শারমিন, তাসনিম জারাসহ ২৭ জনকে আসামি করা হয়। একই ঘটনায় অজ্ঞাতপরিচয় আরও ৩ থেকে ৫ হাজার ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

আবেদনে অভিযোগ করা হয়, ২০২৫ সালের ৫ আগস্ট আসামিদের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত, উসকানি ও সহযোগিতায় বিপুলসংখ্যক ব্যক্তি ধানমন্ডি ৩২ নম্বরে হামলা চালান। এ সময় ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি ঐতিহাসিক নিদর্শন, দলিল, বই ও মূল্যবান সামগ্রী ক্ষতিগ্রস্ত ও লুটপাট করা হয়।

পরে বুলডোজার, এক্সকাভেটর ও হ্যামারসহ ভারী যন্ত্রপাতি দিয়ে ভবনটি ভাঙার কাজ শুরু হয়, যা পরদিন ৬ আগস্ট বিকেল পর্যন্ত চলে বলে আবেদনে উল্লেখ করা হয়।

বাদীপক্ষ দণ্ডবিধির বিভিন্ন ধারা ছাড়াও বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ আমলে নেওয়া এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। তবে শুনানি শেষে পর্যাপ্ত উপাদান না পাওয়ায় আদালত আবেদনটি খারিজ করেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

আপডেট সময় : ০৪:০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬