টানা তিন দিনের ছুটিতে ৩ লাখ পর্যটকের পদচারণায় মুখর কক্সবাজার
- আপডেট সময় : ০৯:৪৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২
- / ১৬৩২ বার পড়া হয়েছে
তিন দিনের সরকারি ছুটিতে লাখো পর্যটকের ঢল নেমেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। কানায় কানায় পরিপূর্ণ সাড়ে ৫ শতাধিক হোটেল-মোটেল। তবে বেশি পর্যটক আগমনের সুযোগে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে হোটেল মালিকদের বিরুদ্ধে। টানা ছুটিতে ভ্রমনে আসা ৩ লক্ষাধিক পর্যটক সেন্টমার্টিন, ইনানী, হিমছড়ি ও রামু বৌদ্ধ মন্দিরসহ পুরো জেলার পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরে বেড়াচ্ছেন মনের আনন্দে। সব ধরনের দুর্ঘটনা এড়াতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ।
সৈকত বালুকা বেলায় দাঁড়িয়ে সুর্যাস্ত দেখাসহ প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে কক্সবাজারে ছুটে আসেন দেশী-বিদেশী লাখো পর্যটক। একটু দীর্ঘ সরকারী ছুটি পেলেই সবাই ছুটে আসেন এখানে।
বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে টানা তিনদিনের সরকারী বন্ধে বৃহস্পতিবার থেকে ৩ লক্ষাধিক পর্যটকে মুখর সমুদ্র সৈকত। সাড়ে ৫ শতাধিক হোটেল-মোটেল গেস্ট হাউজের সব কক্ষই পরিপূর্ণ। আর লোকে লোকারণ্য সমুদ্র সৈকত।
বেশি পর্যটকে খুশি পর্যটন সেবীদের সংগঠন- ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কক্সবাজার- টুয়াক।
ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানান ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা।
সমুদ্র স্নান, মেরিন ড্রাইভে ঘুরে বেড়ানোসহ অনাবিল আনন্দ আর বিশুদ্ধ উচ্ছ্বাসের কোন কমতি নেই পর্যটকদের।


























