০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

টাইগার মিডিয়া অধিগ্রহণ করলো বর্ণ এআই

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৫:১০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ১৫১০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাইগার মিডিয়া একটি স্ট্র্যাটেজিক অ্যাকুইজিশন মাধ্যমে ঢাকা ভিত্তিক টেকনোলজি স্টার্টআপ বর্ণ এআইকে নিজেদের অধীনে নেওয়ার কথা ঘোষণা করেছে। বর্ণ এআই মূলত কে–১২ (প্রথম থেকে দ্বাদশ শ্রেণী) শিক্ষার্থীদের জন্য এআই-চালিত একটি টিউটরিং অ্যাপ্লিকেশন তৈরি করেছে।

কে–১২ শিক্ষার্থীদের জন্য তৈরি বর্ণ এআই-এর এআই-চালিত টিউটরিং অ্যাপ্লিকেশনটি বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB)-এর শিক্ষাক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী শেখা, অনুশীলন এবং বিভিন্ন একাডেমিক বিষয়ের ওপর নিজেদের ধারণা আরও শক্তিশালী করতে সহায়তা করে।

এই অ্যাকুইজিশনের মাধ্যমে বর্ণ এআই -এর সম্পূর্ণ ব্যবস্থাপনার দায়িত্ব টাইগার মিডিয়ার অধীনে আসবে। এর ফলে প্রতিষ্ঠানটির শিক্ষা-প্রযুক্তি সক্ষমতার সঙ্গে টাইগার মিডিয়ার বিদ্যমান মিডিয়া ডিস্ট্রিবিউশন, প্রযুক্তি ও কনটেন্ট সক্ষমতার সমন্বয় ঘটবে।

টাইগার মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ইবনুল এরফান বলেন, ‘কনটেন্টকে অডিয়েন্সের সঙ্গে যুক্ত করাই সবসময় আমাদের অন্যতম শক্তি। বর্ণ এআই-এর মাধ্যমে আমরা সেই সক্ষমতাকে শিক্ষাক্ষেত্রে নিয়ে আসছি। আমাদের লক্ষ্য খুবই সরল—প্ল্যাটফর্মটিকে আরও উন্নত করা, আরও বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছানো এবং প্রয়োজনীয় শিক্ষামূলক তথ্যকে আরও সহজলভ্য করে তোলা।’

টাইগার মিডিয়ার মিডিয়া উইংয়ে রয়েছে নাটশেল টুডে এবং ক্যাবলগ্রাম। পাশাপাশি, প্রতিষ্ঠানটির এজেন্সি কার্যক্রমের মাধ্যমে আরো বেশকিছু মিডিয়া প্ল্যাটফর্ম ও ডিস্ট্রিবিউশন চ্যানেলে পৌঁছানোর সুযোগ রয়েছে। টাইগার মিডিয়ার প্রযুক্তি বিভাগও ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি ও পরিচালনায় দক্ষতা অর্জন করেছে, যার মূল লক্ষ্য অপারেশনাল দক্ষতা বৃদ্ধি এবং কনটেন্ট ডিস্ট্রিবিউশনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যয় কমানো।

এই অ্যাকুইজিশনের মাধ্যমে টাইগার মিডিয়া এসব সক্ষমতা কাজে লাগিয়ে শিক্ষার্থীদের মধ্যে বর্ণ এআই-এর পরিধি আরও বিস্তৃত করবে। একইসঙ্গে শিক্ষামূলক তথ্য ও কনটেন্ট কীভাবে তৈরি, উপস্থাপন এবং শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়, সেই প্রক্রিয়াকেও আরও শক্তিশালী করা হবে।

টাইগার মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা আনজুম মাহমুদ মোস্তফা বলেন, ‘এআই এবং এনসিটিবি শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের শেখার ক্ষেত্রে সহায়তা করার জন্য বর্ণ এআই একটি নির্দিষ্ট ও কার্যকর প্রোডাক্ট তৈরি করেছে। এখন আমাদের লক্ষ্য হলো সেই ভিত্তির ওপর আরও এগিয়ে যাওয়া। টাইগার মিডিয়ার ডিস্ট্রিবিউশন ও প্রযুক্তিগত সক্ষমতা বর্ণ এআই-কে আরও বড় শিক্ষার্থী গোষ্ঠীর কাছে পৌঁছাতে এবং একইসঙ্গে প্রোডাক্টটিকে আরও উন্নত করতে প্রয়োজনীয় সহায়তা দেবে।’

এই অ্যাকুইজিশনটি বর্ণ এআই-এর প্রতিষ্ঠাতা তামজিদ রহমানের জন্যও একটি নতুন অধ্যায়ের সূচনা করছে। তিনি নিজের নতুন প্রকল্পগুলো নিয়ে কাজ করার জন্য বর্ণ এআই থেকে সরে যাবেন। তবে বর্ণ এআই তার কার্যক্রম টাইগার মিডিয়ার একক ব্যবস্থাপনায় চালিয়ে যাবে।

 বর্ণ এআইয়ের প্রতিষ্ঠাতা তামজিদ রহমান বলেন, ‘বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর লার্নিং টুল তৈরি করাই ছিল বর্ণ এআই গড়ে তোলার মূল উদ্দেশ্য। আমি বিশ্বাস করি, বিশেষ করে ডিস্ট্রিবিউশন ও প্রযুক্তিগত সক্ষমতার দিক থেকে টাইগার মিডিয়া প্ল্যাটফর্মটিকে এর পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট উপযুক্ত অবস্থানে রয়েছে। আমি আমার পরবর্তী প্রকল্পগুলো নিয়ে কাজ করার পাশাপাশি বর্ণ এআই-এর ধারাবাহিক উন্নয়ন দেখার অপেক্ষায় আছি।’

 ১ জুলাই ২০২৫ তারিখে তামজিদ রহমান বর্ণ এআই প্রতিষ্ঠা করেন। অ্যাকুইজিশনের পর বর্ণ এআই-এর সম্পূর্ণ ব্যবস্থাপনা ও পরিচালনাগত দায়িত্ব টাইগার মিডিয়া গ্রহণ করবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

টাইগার মিডিয়া অধিগ্রহণ করলো বর্ণ এআই

আপডেট সময় : ০৫:১০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬