টঙ্গীতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারি গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার আওতাধীন আউচপাড়া মুক্তার বাড়ি রোড এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বাবর গাজীর বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনোয়ার ও শাওন নামে দুই ব্যক্তিকে তাদের বাসা থেকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫৮ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে টঙ্গী পশ্চিম থানা পুলিশের উপস্থিতিতে উদ্ধারকৃত মাদক ও নগদ অর্থ জব্দ করা হয়। তাদের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ করে, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন।


























