ঝিনাইদহে একটি বেসরকারি হাসপাতাল থেকে এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
- / ১৬৯১ বার পড়া হয়েছে
ঝিনাইদহে একটি বেসরকারি হাসপাতাল থেকে এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে।
সোমবার সন্ধ্যায় কালীগঞ্জ শহরের সেবা ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার থেকে সিজারের তিন ঘন্টা পর মেয়ে নবজাতক চুরির ঘটনা ঘটেছে।পুলিশ জানায়, বিকেল সাড়ে ৩ টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি কন্যা সন্তান জন্ম দেয় উপজেলার বলিদাপাড়া গ্রামের শাবানা খাতুন।বিকেলে থেকেই ক্লিনিকে আসা এক যুবতী তাদের সাথে সখ্যতা গড়ে তোলে। ইফতারের সময় প্রসুতী ঘুমিয়ে যায় এবং পরিবারের লোকজন পাশে ইফতার ও নামাজ আদায় করতে গেলে কৌশলে ওই যুবতী প্রসুতির কাছ থেকে শিশুটিয়ে নিয়ে পালিয়ে যায়।এ ঘটনার পর থেকে শিশু উদ্ধারে কালীগঞ্জ থানা পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

























