০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

জুলাইয়ে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৫৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / ১৫৩০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ২ হাজার ২৪৭ বন্দির মধ্যে ৬৯০ জন এখনও পলাতক রয়েছেন। তাদের মধ্যে দুজন জঙ্গিও রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক সৈয়দ মো. মোতাহের হোসেন।

মঙ্গলবার কারা অধিদপ্তরে সংবাদ সম্মেলনে তিনি জানান, পলাতক ৬৯০ জনের মধ্যে ১৬৬ জনের কোনো তথ্য নেই। তারা সবাই নরসিংদী কারাগার থেকে পালিয়েছেন।

কারা মহাপরিদর্শক বলেন, ওই সময় পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে ৯ জন জঙ্গি ছিলেন। সর্বশেষ ‘জুয়েল’ নামে এক জঙ্গি গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে দুজন পলাতক।

তিনি জানান, দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতা ৪৫ হাজার হলেও বর্তমানে বন্দি প্রায় ৯৮ হাজার। এ ছাড়া ১২২ বন্দি হাসপাতালে চিকিৎসাধীন। ২০২৫ সালে ১৮৭ এবং চলতি বছর এখন পর্যন্ত ১২২ বন্দির মৃত্যু হয়েছে।

গত এক বছরে কারাগারগুলো থেকে ৩ হাজারের বেশি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

বর্তমানে বিভিন্ন কারাগারে ৩৭৯ বিদেশি বন্দি রয়েছেন। তাদের মধ্যে ১৭০ জনের সাজা শেষ হলেও দেশে ফেরার অপেক্ষায় আছেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জুলাইয়ে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক

আপডেট সময় : ০৪:৫৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬