জুবিন গর্গের রহস্যজনক মৃত্যু ঘিরে তদন্তে নতুন মোড়
- আপডেট সময় : ০৪:৩০:১৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ভারতীয় সংগীতশিল্পী জুবিন গর্গের রহস্যজনক মৃত্যু ঘিরে তদন্তে নিয়েছে নতুন মোড়। আদালতের নির্দেশে অভিযুক্তদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এছাড়া প্রধান অভিযুক্ত শ্যামকানু মহন্তের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির আদালত।
গুয়াহাটির বিশেষ ফাস্ট ট্র্যাক আদালতে চলমান এই মামলায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে চাঞ্চল্যকর সব তথ্য।
বিশেষ তদন্তকারী দল (এসআইটি) ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেন ও যোগাযোগের সূত্র খুঁজে পেয়েছে, যা মামলার গতিপথ বদলে দিতে পারে বলে মনে করা হচ্ছে।
সাম্প্রতিক শুনানিতে আদালত অভিযুক্তদের আচরণ ও সন্দেহজনক আর্থিক কার্যকলাপ নিয়ে কঠোর পর্যবেক্ষণ করে। একই সঙ্গে, শিল্পীর ম্যানেজারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে, যা তদন্তকে আরো জটিল করে তুলেছে।
তদন্তকারী সূত্রে জানা গেছে, ঘটনার পেছনে আর্থিক ও ব্যক্তিগত দ্বন্দ্বের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
মামলার পরবর্তী শুনানিতে আরো গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

























