০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

জামালপুরে ২য় শ্রেণীর শিশু নির্যাতনের ঘটনায় সংবাদ সম্মেলন

ফজলে এলাহী মাকাম,জামালপুর:
  • আপডেট সময় : ০৪:৩৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / ১৫৩৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীয় এক শিক্ষার্থীকে মারধর ও গহনা ছিনতাই এর অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকালে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে ওই ভুক্তভোগী শিশুর পরিবারের আয়োজনে এক সংবাদ সম্মেলনে শিশুটির বাবা দুখুলুল আলম বরকত লিখিত বক্তব্যে বলেন, গেলো ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের পাথালিয়া এলাকার তার ৭ বছর বয়সী মেয়ে আয়শা আলম তাদের বাড়ির সামনে রাস্তায় তার সহপাঠীদের সাথে খেলা করছিলো। এ সময় শিশু আয়শা তার এক সহপাঠীকে বলে তর চুল গুলো কোকড়া, তুই একটা ছাপড়ি। শিশু আয়শা বলা এ কথাটি জাকিয়া জান্নাত সুমি (৩০) নামের তাদের এক প্রতিবেশী গায়ে মেখে নেয়। সুমি ভাবে ছাপড়ি কথাটি শিশু আয়শা তাকে বলেছে। পরে সুমী(৩০) রেগে গিয়ে শিশু আয়শার ডান গালে ও পিঠে এলোপাথারি ভাবে থাপ্পারো শুরু করে এবং গলা টিপে প্রাণে মারার চেষ্টা করে গুরুতর আঘাত করে । এ সময় সুমি(৩০) শিশুটির গলায় থাকা চার আনা ওজনের একটি স্বার্ণের চেইনটাও সুমী ছিনতাই করে নিয়ে যায় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। চেইনটির আনুমানিক বাজার মূল্য ৫০ হাজার টাকা। পরে শিশু আয়শা সুমির কাছ থেকে পালিয়ে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। পরে ওই দিন সন্ধ্যায় শিশুটির মা সোহানা আক্তার বাদী জামালপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এ ঘটনায় সুমী উল্টো মিথ্যা অভিযোগ এনে শিশুটির পরিবারকে নানা ধরনের হুমকী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনেস্তা করছে বলেও অভিযোগ করে শিশু আয়েশার পরিবার। এ ব্যাপরে প্রশাসনের কাছে বিচার দাবি করেছে পরিবারটি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিশুর পরিবারে লোকজন ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিরা উপস্থিত ছিলেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামালপুরে ২য় শ্রেণীর শিশু নির্যাতনের ঘটনায় সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৪:৩৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬