০৪:১২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

জামালপুরে গৃহবধূকে ব্ল্যাকমেইল: দুজনের মৃত্যুদণ্ড

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৩:১৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১৫২৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের দেওয়ানগঞ্জে এক গৃহবধূকে বিকৃত ছবি দিয়ে ব্ল্যাকমেইল ও একাধিকবার ধর্ষণের মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন দেওয়ানগঞ্জের নিমাইমারী গ্রামের আশকর আলী (৪০) ও জাহিদুল ইসলাম (৩৫)।

মামলার বিবরণে জানা যায়, আসামিরা ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে তাঁর ছবি বিকৃত করে ব্ল্যাকমেইল করতেন। পাশাপাশি স্বামী-সন্তানকে হত্যার হুমকি দিয়ে আশকর আলী তাঁকে একাধিকবার ধর্ষণ করেন।

২০২২ সালের ৩১ মার্চ রাতে স্বামী বাড়িতে না থাকার সুযোগে আসামিরা গৃহবধূর ঘরে প্রবেশ করে আবারও ধর্ষণ করেন। পরে স্বামী ফিরে এসে বাধা দিলে তাঁকেও মারধর করা হয়। এ সময় ঘটনার ভিডিও ধারণ করে কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় ১০ এপ্রিল ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের মৃত্যুদণ্ড দেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামালপুরে গৃহবধূকে ব্ল্যাকমেইল: দুজনের মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০৩:১৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬