জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনা নিহত
- আপডেট সময় : ০২:৫০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। মার্কিন সামরিক কর্মকর্তারা নিহতদের পরিচয় প্রকাশ করেননি, কিংবা ঘটনার পরিস্থিতি বা স্থান সম্পর্কেও বিস্তারিত জানাননি। সেন্টকম জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার রাতে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরও এক দফা বিমান হামলা চালিয়েছে।
সেন্টকম জানিয়েছে, শনিবার টানা অষ্টম রাতের মতো এই হামলা হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ইরানের হুমকি দেওয়ার ক্ষমতাকে আরও হ্রাস করার উদ্দেশ্যে চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, জর্ডানে মার্কিন সেনা সদস্যদের ওপর হামলা চালানো ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের বাহিনীকে দ্রুত শাস্তি দেওয়াই এই হামলার লক্ষ্য। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
এদিকে, শনিবার গভীর রাতে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক লিখিত বিবৃতিতে বলেছেন, আমেরিকার বারবার চুক্তি লঙ্ঘনের ঘটনা একটি মৌলিক সত্য উন্মোচন করেছে যা হচ্ছে- মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর সম্পূর্ণ মূল্যহীন ও বিশ্বাসযোগ্যতাহীন।

























