ছুটি শেষ হলেও রয়ে গেছে ঈদ উৎসবের আমেজ
- আপডেট সময় : ০৯:০৯:১১ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
- / ১৭৭২ বার পড়া হয়েছে
ছুটি শেষ হলেও এখনো মানুষের মাঝে রয়ে গেছে ঈদ উৎসবের আমেজ। রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে শিশু সন্তানদের নিয়ে ঘুরতে দেখা যায় অভিভাবকদের। ঘুরে বেড়াতে পেরে উচ্ছ্বসিত শিশু-কিশোররা।
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ঢাকা ফিরতে শুরু করেছে তার চিরচেনা রূপে। তবে পুরো ৭৫ লাখ মানুষ এখনো প্রবেশ করেনি রাজধানীতে। তাই ঢাকার রাস্তাগুলো তুলনামূলক এখনও ফাঁকা, নেই যানজট। এমন সুযোগে বিনোদন কেন্দ্রে কেন্দ্রে শিশু কিশোরদের নিয়ে ঘুরছেন অভিভাবকরা।
শেষ মূহুর্তে শিশু মেলায় ছুটি উপভোগ করতে পেরে উচ্ছ্বসিত প্রকাশ শিশু কিশোরদের।
শিশু মেলায় ভিড় এড়িয়ে সময় ও দিনটকে আনন্দে রাঙাতে পেরে অনেকেই স্বস্তি প্রকাশ করেন
অভিভাবকরা বিনোদনে দেশের ইতিহাস সম্পর্কে জানাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে শিশুদের নিয়ে গেছেন অনেক অভিভাবক।
বিনোদনের জায়গাগুলো এমন মুখরিত পদচারণায় প্রাণ ফিরে পায় সবসময়। ঘরবন্দী নগরজীবন ফিরে পাবে উচ্ছাস এমনটাই চাওয়া সবার।



























