চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ডুবলো লাইটার জাহাজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / ১৫২১ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বঙ্গোপসাগরের কর্ণফুলী চ্যানেলে ডুবে গেছে একটি লাইটার জাহাজ। মঙ্গলবার ভোর রাতে কর্ণফুলী চ্যানেলের ২ ও ৩ নম্বর বয়ার মাঝামাঝি এলাকায় অপর একটি জাহাজের ধাক্কায় ‘এমভি বে হারবার-২’ নামে লাইটার জাহাজটি ডুবে যায়।
কোস্ট গার্ড জানায়, লাইটার জাহাজটি ডুবে যাওয়ার খবর পেয়ে কোস্ট গার্ডের সদস্যরা অভিযান শুরু করে। তাৎক্ষনিকভাবে আট জনকে এবং পরে আরও চারজনকে জীবিত উদ্ধার করা হয়। লাইটার জাহাজটি কী ধরনের মালামাল নিয়ে কোথায় যাচ্ছিল সেটা তাৎক্ষনিক ভাবে জানা যায়নি। চট্টগ্রাম বন্দরের সচিব মো. নাছির উদ্দিন জানান, বে হারবার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন লাইটারটি ডুবেছে। বন্দরের চ্যানেল বর্তমানে নিরাপদ আছে।
























