খুলনায় ভ্যান চালক হত্যা মামলার আসামির ফাঁসির আদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৫:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
- / ১৭৮৭ বার পড়া হয়েছে
খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা এলাকার ভ্যান চালক ইমরান সরদার হত্যা মামলার একমাত্র আসামি আমির আলী মীর ওরফে কাওসারকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সাথে এক হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি দুপুরে ইমরান সরদার তার ভ্যান নিয়ে বের হয়ে নিখোঁজ হন। পর দিন সকালে রূপসার নন্দনপুরের একটি সুপারি বাগান থেকে ইমরানের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ইউসুফ সরদার বাদী হয়ে অজ্ঞাত একজনকে আসামি করে রূপসা থানায় হত্যা মামলা করেন।একই বছরের ২ জুলাই আমির আলী মীর ওরফে কওসারকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। ৩২ সাক্ষীর মধ্যে ২৯ জনের সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।

























