খুলনার সাথে ১৮টি রুটে পরিবহন চলাচল ২৪ ঘণ্টার জন্য বন্ধ রেখেছে মালিক পক্ষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
খুলনার সাথে ১৮টি রুটে পরিবহন চলাচল ২৪ ঘণ্টার জন্য বন্ধ রেখেছে মালিক পক্ষ।
আজ সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘন্টা পরিবহন চলাচল বন্ধ থাকবে। খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন সোনা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এজন্য শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘন্টা শহরের কোন পরিবহন ছেড়ে যাবে না এবং কোন পরিবহন শহরে প্রবেশ করবে না। অন্যদিকে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন ও কর্মবিরতির ঘোষণা দিয়েছে।


























