কুমিল্লার ইলিয়টগঞ্জে গরুবোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৫:০২ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
- / ২২৩৬ বার পড়া হয়েছে
কুমিল্লার ইলিয়টগঞ্জে গরুবোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন। সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুটিয়া ইউটার্নে ওই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে কুমিল্লা অভিমুখী গরুবোঝাই একটি ট্রাক মহাসড়কের পুটিয়া ইউটার্নে নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গরুবোঝাই ট্রাক ও কাভার্ডভ্যান সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় গরু ব্যবসায়ী রাসেলসহ দুইজন নিহত হয়। এই দুর্ঘটনায় আহত চারজনকে গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।





















