কাল প্রয়াত শিক্ষাবিদ তোফায়েল আহমেদ চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী
- আপডেট সময় : ০৭:০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ১৫২৫ বার পড়া হয়েছে
আগামীকাল তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, প্রবীণ শিক্ষাবিদ, মরহুম তোফায়েল আহমেদ চৌধুরী’র ২০তম মৃত্যুবার্ষিকী।
তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, প্রবীণ শিক্ষাবিদ, মরহুম তোফায়েল আহমেদ চৌধুরী’র ২০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তেজগাঁও কলেজ প্রশাসন ও অধ্যক্ষ, তোফায়েল আহমেদ চৌধুরীর স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে আগামী ১৪ই মে ২০২৬ইং রোজ বৃহস্পতিবার তেজগাঁও কলেজ ক্যাম্পাসে সকাল ১১টায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হইবে।
মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানে তেজগাঁও কলেজ ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, আত্মীয়স্বজন ও শুভাকাংখীদেরকে উপস্থিত থাকার জন্য তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শামীমা ইয়াসমিন এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও তেজগাঁও কলেজের ছাত্র- রাজনীতির প্রবক্তা হাসান মঞ্জুর উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে।


























