কাল থেকে সারাদেশে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি শুরু
- আপডেট সময় : ০৬:৪৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
- / ১৬৬১ বার পড়া হয়েছে
কাল থেকে দেশের বিভিন্ন জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করবে টিসিবি। রমজান উপলক্ষে এই উদ্যোগ কাজে আসবে বলে আশা করছে স্থানীয় প্রশাসন। তবে চাহিদা অনুযায় কার্ড বিতরন করতে বিড়ম্বনায় পড়েছেন স্থানীয় জনপ্রতিণিধিরা। কার্ড কম থাকায় গ্রাহকদের ফিরিয়ে দেয়া হচ্ছে। রয়েছে স্বজন প্রীতির অভিযোগও।
সারাদেশে এক কোটি নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে দু’দফায় টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম হাতে নিয়েছে সরকার।
রমজানে কুড়িগ্রামের ৭৩টি ইউনিয়নে ২ লাখ ৭৭ হাজার ৮শ’ জন পাবে টিসিবির পণ্য। ২ কেজি করে চিনি, মুসুর, ডাল ও ছোলা। এর সঙ্গে থাকবে ২ লিটার সয়াবিন তেল। কাল জেলার ৯টি উপজেলায় এই পণ্য বিক্রির উদ্বোধন হবে। দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক।
এরই অংশ হিসেবে চাঁদপুরে ১ লাখ ৪৫ হাজার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে।
দুপুরে বরিশাল সার্কিট হাউজ সভা কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা প্রশাসন ও টিসিবি। রোববার থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য হাতে পাবে নিম্নআয়ের মানুষ।
সিরাজগঞ্জও জেলা প্রশাসন টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম সংক্রান্ত সংবাদ সম্মেলন করে। এতে সভাপতিত্ব করেন ড. ফারুক আহাম্মদ।
দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ ও রমজান উপলক্ষে রোববার থেকে মানিকগঞ্জে নিম্নআয়ের মানুষের মাঝে টিসিবি‘র পণ্য বিতরণ হবে। দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক।
নওগাঁয় ১ লাখ ৭৫ হাজার ৫৮৪টি পরিবার পাচ্ছে টিসিবির পণ্য। জেলার ৩ পৌরসভা ও ১১টি উপজেলায় নির্ধারিত ৩১ জন ডিলারের মাধ্যমে রোজার আগে ও পরে দুইধাপে এসব পণ্য বিতরণ করা হবে।


























