কাল থেকে চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কার্যক্রম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০১:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ১৫৬০ বার পড়া হয়েছে
দুই বছর পর চালু হচ্ছে ভারতে বাংলাদেশীদের জন্য ভ্রমণ ভিসা। আগামীকাল থেকে ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে। ঢাকায় ভিসা কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এ তথ্য জানান নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর নিরাপত্তা ইস্যুতে বন্ধ হয়ে যায় ভারতের সব ধরনের ভিসা। অস্থিতিশীল পরিস্থিতির কারণে ৪ আগস্ট থেকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো বন্ধ থাকায় পাসপোর্ট ফেরত ও জমা কার্যক্রম ব্যাহত হয়েছিল। তবে আগস্টের শেষদিকে বিশেষ ব্যবস্থায় সীমিত আকারে পাসপোর্ট ফেরত দেয়া শুরু হয় এবং নতুন আবেদন সাময়িকভাবে স্থগিত রাখা হয়। এরপর এ বছর ফেব্রুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর একাধিকবার ভিসা চালু নিয়ে আলোচনা হয়। অবশেষে ভারতীয় হাইকমিশনার জানালেন, কাল থেকে নতুন আবেদন করা যাবে।


























