ইউরোপে যাওয়ার সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশের অন্তত ৫০০ অভিবাসন প্রত্যাশীকে আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
- / ১৭৩৫ বার পড়া হয়েছে
অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশের অন্তত ৫০০ অভিবাসন প্রত্যাশীকে আটক করেছে লিবিয়ার কোস্টগার্ড।
আটক অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে বাংলাদেশ, সোমালিয়া, সুদান ও সিরিয়ার নাগরিক রয়েছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে। সংস্থাটি বলছে, অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাটি আটক হয়। এরপর নৌকায় থাকা যাত্রীদের লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জাভিয়ার একটি তেল পরিশোধনাগার পয়েন্টে নামিয়ে দেয়া হয়। তবে আটক অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ঠিক কোন দেশের কতজন নাগরিক রয়েছেন, তা এখনো জানানো হয়নি। এশিয়া ও আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ লিবিয়া হয়ে ইউরোপ যাওয়ার পথে আটক হওয়ার সবশেষ ঘটনাটি এটি।


























