০৪:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

ইউরোপের বাজারে নিম্নমুখী বাংলাদেশের তৈরি পোশাক খাতের রপ্তানি

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৩:১২:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ১৫৩৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তে এসেও ইউরোপের বাজারে নিম্নমুখী বাংলাদেশের তৈরি পোশাক খাতের রপ্তানি। অর্থবছরের ১১ মাসে ইইউর বাজারে তৈরি পোশাক রপ্তানি কমেছে প্রায় সাড়ে তিন শতাংশ। বৈশ্বিক সংকটের পাশাপাশি দেশে উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং কাস্টমস ও বন্ড ব্যবস্থাপনায় আমলাতান্ত্রিক জটিলতার কারণে প্রতিযোগী দেশগুলোর সাথে সক্ষমতায় পিছিয়ে পড়ার কথা জানিয়েছেন চট্টগ্রামের রপ্তানিকারকরা।

পতনের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত– তৈরি পোশাকের রপ্তানি আয়। ইউরোপের বাজারে বাংলাদেশের প্রধান প্রতিযোগী দেশ চীন, ভিয়েতনাম কিংবা তুরস্ক যেখানে নিজেদের আধিপত্য বাড়াচ্ছে, সেখানে ক্রমাগত কমছে এ দেশের পোশাকের বাজার।

মে মাসে সাড়ে ১৯ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে সাময়িকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও, অর্থ বছরের ১১ মাস শেষে ইউরোপীয় ইউনিয়নের বাজারে কোনোভাবেই স্বস্তিতে নেই বাংলাদেশের তৈরি পোশাক খাত।

ইপিবির তথ্য বলছে, গত জুলাই থেকে মে মাস পর্যন্ত ইইউভুক্ত দেশগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে ১ হাজার ৭৩৬ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল প্রায় ১ হাজার ৮০০ কোটি ডলার। অথচ পুরো ২০২৪-২৫ অর্থবছরে এই বাজারে রপ্তানি ৯ শতাংশ বেড়ে পৌঁছেছিল ১ হাজার ৯৭১ কোটি ডলারে।

বাংলাদেশের সবচেয়ে বড় বাজার- ইউরোপের জার্মানিতে মে মাসে রপ্তানি কিছুটা বাড়লেও, তা আগের সর্বোচ্চ স্তরের চেয়ে এখনো অনেক কম। একই চিত্র স্পেন, ফ্রান্স ও ইতালির বাজারেও। ব্যবসায়ীরা বলছেন, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি কাস্টমস ও বন্ডের আমলাতান্ত্রিক জটিলতায় নাকাল হতে হচ্ছে তাদের।

ইউরোপের বাজারে পোশাক খাতের এই নেতিবাচক পরিস্থিতি এড়াতে কাস্টমস ও বন্ড ব্যবস্থার জরুরি আধুনিকায়ন, দীর্ঘমেয়াদী নীতিগত সংস্কার এবং আমলাতান্ত্রিক জটিলতা দ্রুত দূর করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইউরোপের বাজারে নিম্নমুখী বাংলাদেশের তৈরি পোশাক খাতের রপ্তানি

আপডেট সময় : ০৩:১২:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬