আবু সাঈদ হত্যাকাণ্ডে ১০ বছরের দণ্ডপ্রাপ্ত বেরোবির সাবেক ভিসিকে ট্রাইব্যুনালে হাজির
- আপডেট সময় : ০২:০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / ১৫৫২ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ হত্যার দায়ে ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। দুপুরে কড়া নিরাপত্তায় তাকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়।
এর আগে গত ৯ এপ্রিল শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রাষ্ট্রে অন্যতম প্রধান আসামি হিসেবে সাবেক ভিসি হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হলেও, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন। দীর্ঘ ২০ মাস আত্মগোপনে থাকার পর, গতকাল শনিবার রাতে ঢাকার মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে তাকে আটকে রাখেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। পরে মোহাম্মদপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ ট্রাইব্যুনালে হাজিরের মাধ্যমে সাজাপ্রাপ্ত সাবেক এই ভিসির বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হলো।

























