অবশেষে মারা গেলেন ব্রাহ্মণবাড়িয়ার মাখন মিয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
অস্বাভাবিক ওজন নিয়ে জীবনযুদ্ধে হেরে অবশেষে পৃথিবী থেকে বিদায় নিলেন ব্রাহ্মণবাড়িয়ার ৩০২ কেজি ওজনের মাখন মিয়া।
গেল কয়েকদিন ধরে শ্বাসকষ্ট ও হৃদরোগে ভুগছিলেন মাখন। ২০ বছর বয়স পর্যন্ত তার শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল। তারপর হঠাৎ করে তার শারীরিক গঠন বদলাতে থাকে। সেই সাথে শরীরের ওজনও অস্বাভাবিকভাবে বেড়ে যায়। শেষ পর্যন্ত তার ওজন ৩০২ কেজিতে দাঁড়ায়। সোমবার রাতে সদর হাসপাতালের চিকিৎসক আব্দুল্লাহ মাখন মিয়ার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। তার বয়স হয়েছিল ৪০ বছর।



























